প্রযুক্তি শিক্ষার প্রসারে হাত মিলাল আসাম বিশ্ববিদ্যালয় ও স্কিল ইউনিভার্সিটি
বরাক তরঙ্গ, ২৬ মে : উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ও আসাম স্কিল ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজি বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার মঙ্গলদৈয়ে আসাম স্কিল ইউনিভার্সিটিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এদিন স্কিল ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…
