১৭ মে থেকে শুরু হচ্ছে সোনাইয়ে খোঁজের পরেশ-জ্যোৎস্না স্মৃতি ফুটবল

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : খোঁজের পরিচালনায় তৃতীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৭মে।

গ্রামীণ এলাকার ফুটবল প্রতিভাদের উৎসাহিত ও সামনে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে খেলা শুরু হবে। বুধবার সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার যাবতীয় তথ্য তুলে ধরেন আয়োজক কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে খোঁজের সচিব সজল লস্কর জানান, খেলা হবে সোনাইয়ের নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে দেওয়া হবে নগদ ১০ হাজার এবং রানার্স দল পাবে ৫ হাজার টাকা। সজল জানান, প্রাইজমানির পাশাপাশি ট্রফি, শংসাপত্রও দেওয়া হবে। এছাড়া প্রতিদিন একজন করে শ্রেষ্ঠ খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

সাংবাদিক বৈঠকে আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সোনাই ফুটবল অ্যাকাডেমি। সজল লস্কর জানান, এই প্রতিযোগিতা আয়োজন করতে এগিয়ে এসেছেন পিসি দত্ত, মিলনরানি পাল ও প্রফুল্লকুমার পাল। সাংবাদিক বৈঠকে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন খোঁজের সচিব সজল লস্কর, সভাপতি ডাঃ এম মাসুম, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান খান, সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার, সদস্য ডাঃ হেলিম রেজা ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *