২৯ আগস্ট : ছত্তিশগড়ের বিলাসপুর বিমানবন্দরে অবতরণের পরই ফেটে গেল বিমানের একটি টায়ার। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ৪১ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
জানা গেছে, এলায়েন্স এয়ারের বিমানটি দিল্লি থেকে বিলাসপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ বিমানটি ছত্তিশগড়ের বিলাসপুর বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সময় আচমকাই বিমানের বাঁদিকের চাকা ফেটে যায়।
ঘটনার পর বিমানবন্দর চত্বরে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিমানের সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। দুর্ঘটনার কারণে পরবর্তী যাত্রা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।.বিমানের চাকা কী কারণে ফেটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।



