দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে গাড়ি পড়ে সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু

৯ নভেম্বর : দীপাবলির আনন্দের রাতে ছত্তিশগড়ের গরিয়াবন্দ জেলার রাজিমে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ায় সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাংবাদিক শীতল সাহু, তাঁর স্ত্রী ভারতী সাহু, ১৯ বছর বয়সি ছেলে বিকাশ এবং ২১ বছর বয়সি মেয়ে পূর্বা। পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুর থেকে দীপাবলি…

Read More

একে-৪৭ রাইফেল থেকে শূন্যে গুলি ছোড়ার ঘটনায় এ বার শো-কজ নোটিস পাঠানো হলো অঙ্কিতা শর্মাকে

২৩ অক্টোবর : বিজয়া দশমীর দিনে শাড়ি পরা অবস্থায় শূন্যে গুলি চালানোর ঘটনায় সমাজমাধ্যমে চর্চায় রয়েছেন ছত্তিসগড়ের রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা। দশেরা উপলক্ষে ‘শস্ত্র পুজো’ চলাকালীন ওই আইপিএস অফিসার একটি একে-৪৭ রাইফেল থেকে গুলি চালিয়েছিলেন। অভিযোগ, ওই দিন সঠিক ভাবে অস্ত্র ব্যবহারের নিয়ম ও সুরক্ষা বিধি মানেননি। একইসঙ্গে সমাজমাধ্যমে আসা নেতিবাচক মন্তব্যে পুলিশ বিভাগের…

Read More

ছত্তিসগড়ের রাইপুরে নির্মিত নজরকাড়া দুর্গা প্রতিমা মুগ্ধ করছে বিশ্ববাসীকে

২২ অক্টোবর : বর্তমান সময়ে দুর্গাপূজা মানেই নানা ধরনের থিম ও আধুনিক প্যান্ডেলের লড়াই। যেখানে বেশিরভাগ পূজা কমিটি অভিনব থিম এবং আধুনিক শিল্পভাবনা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক সেই সময়ে ছত্তিসগড়ের রাইপুরের এই আয়োজনটি এক ভিন্ন বার্তা দিয়েছে। তারা আধুনিক থিম বা কৃত্রিম জাঁকজমকের পেছনে না ছুটে দেবী দুর্গাকে তাঁর স্বমহিমায়, এক ঐতিহ্যবাহী ও অপরূপ দেবীর…

Read More

অবতরণের পরই বিমানের চাকা ফেটে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা ৪১ যাত্রী

২৯ আগস্ট : ছত্তিশগড়ের বিলাসপুর বিমানবন্দরে অবতরণের পরই ফেটে গেল বিমানের একটি টায়ার। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ৪১ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। জানা গেছে, এলায়েন্স এয়ারের বিমানটি দিল্লি থেকে বিলাসপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ বিমানটি ছত্তিশগড়ের বিলাসপুর বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সময় আচমকাই বিমানের…

Read More

কংগ্রেস কার্যালয় থেকে ৭২টি কল চুরি! বাথরুমের মেঝেতে লেখা ‘লাভ ইউ’ ঘিরে চাঞ্চল্য

১৭ মে : ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের গান্ধী চক এলাকার কংগ্রেসের জেলা কার্যালয়ে ঘটে গেল এক অদ্ভুত চুরির ঘটনা। পার্টি অফিস থেকে একসঙ্গে ৭২টি কল খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পালানোর আগে বাথরুমের মেঝেতে বড় বড় অক্ষরে লিখে রেখে গিয়েছে— ‘লাভ ইউ’। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গান্ধী চক এলাকার…

Read More

গাছে ধাক্কা বিমানের, চাঞ্চল্য ছত্তীসগঢ়ে, প্রাণহানির আশঙ্কা

২০ এপ্রিল : ছত্তীসগঢ়ের জশপুর জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে পাহাড়ের গায়ে একটি বেসরকারি বিমান ভেঙে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, জশপুর-নারায়ণপুর অঞ্চলের একটি দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলঘেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের…

Read More

প্ল্যান্টের বয়লার ফেটে মৃত্যু ১০ কর্মীর, আহত অনেক

১৫ এপ্রিল : পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০ জন শ্রমিকের। আহত আরও ২৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। মঙ্গলবার ভয়াবহ এই বিস্ফোরণ হয়েছে ছত্তীসগঢ়ের শক্তি জেলায়। এখনও বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গতকাল দুপুরে বেদান্ত লিমিটেড পাওয়ার প্ল্যান্টের বয়লারে বিস্ফোরণ হয়। পুড়ে যান ওই…

Read More

সংঘর্ষে নিহত শীর্ষ মাওবাদী নেত্রী

১৩ এপ্রিল : ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে যৌথবাহিনী। কাঙ্কের জেলার ঘন জঙ্গলে এক তীব্র সংঘর্ষে নিহত হয়েছে মাওবাদী সংগঠনের শীর্ষ নেত্রী তথা এরিয়া কমিটি সদস্য (ACM) রুপি। অভিযানের পর পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছে—অস্ত্র না ছাড়লে বাকি মাওবাদীদেরও একই পরিণতি হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, কাঙ্কের জেলার ছোটবেঠিয়া-প্রতাপপুর থানা এলাকার…

Read More

৫১ জন মাওবাদীর আত্মসমর্পণ, গরিয়াবন্দে বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার

৮ ফেব্রুয়ারি : ছত্তীসগড়ের বস্তার ডিভিশনে একসঙ্গে ৫১ জন মাওবাদীর আত্মসমর্পণ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জঙ্গলমহল। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের সম্মিলিত মাথার দাম ছিল ১ কোটি ৬১ লক্ষ টাকা। বিজাপুর জেলায় আত্মসমর্পণ করেছেন ৩০ জন, তাঁদের মধ্যে ২০ জন মহিলা। পাশাপাশি সুকমা জেলায় আত্মসমর্পণ করেছেন ২১ জন, যাঁদের মধ্যে ১৪ জন মহিলা…

Read More