ভারি বৃষ্টি! পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে মুখ্যমন্ত্রী

১৭ অক্টোবর : মহাসপ্তমীর রাতে তিলোত্তমায় উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হল সীমাহীন বিষাদে। আকস্মিক প্রবল বৃষ্টি এবং চোরবাগানের মণ্ডপের ভেতরে পুণ্যার্থীদের হুড়োহুড়ির জেরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। একসঙ্গে প্রচুর মানুষ মণ্ডপে প্রবেশ করতে গেলে পদপিষ্ট হওয়ার মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একটি সূত্রে খবর, মণ্ডপের কাঠামো ভেঙে পড়াতেই এই বিপুল বিপত্তি ঘটে। দুর্ঘটনা ঘটার…

Read More

হাগ্রামার প্রাক্তন ব্যক্তিগত সহায়কের রহস্যজনক মৃত্যু, উড়ালসেতুতে ঝুলন্ত দেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিটিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক মহেশ ব্রহ্মের রহস্যজনক মৃত্যুকে ঘিরে কোকরাঝাড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪৭ বছর বয়সি মহেশ ব্রহ্মের মৃতদেহ খারগাঁওয়ের নতুন রেলওয়ে উড়ালসেতুতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দণ্ডাধিকারীর একটি দল। প্রাথমিক তদন্তের পর…

Read More

সিআইটিতে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ৬২ ছাত্রী, মেডিক্যালে ভর্তি একাধিক ছাত্রী, তদন্তে দুই ম্যাজিস্ট্রেট

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : কোকরাঝাড়ের বালাজানে অবস্থিত কেন্দ্রীয় কারিগরি প্রতিষ্ঠান (সিআইটি)-এর ‘গাম্বারি ছিখলা’ ছাত্রীনিবাসে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় প্রায় ৬২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে রাতের খাবার খাওয়ার পর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৩০ জনেরও বেশি ছাত্রীকে ওই রাতেই কোকরাঝার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার…

Read More

হিন্দু পরিচয়ে নাবালিকাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেল, ২০ বছরের কারাদণ্ড

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : নিজেকে ‘জিতু রায়’ নামে পরিচয় দিয়ে এক হিন্দু নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে তাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগে বনেজউদ্দিন শেখকে ২০ বছরের কারাদণ্ড দিল কোকরাঝাড়ের বিশেষ আদালত। পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। মামলার অভিযোগ অনুযায়ী, বনেজউদ্দিন শেখ নিজেকে…

Read More

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ জুলাই : গোসাইগাঁওয়ে এক শোকাবহ ঘটনা ঘটেছে। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর নাম হাইন স্বর্গয়ারী এবং ধনবীর ব্রহ্ম। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুই শিশু বাড়ির কাছের একটি পুকুরে স্নান করতে যায়। সাঁতার…

Read More

কোকরাঝাড়ে স্কুটিতে ধাক্কা ট্রাকের, নিহত কিশোরী

বরাক তরঙ্গ, ১৮ জুন : কোকরাঝাড় জেলার সেরফাংগুড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোরী। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহত কিশোরীর নাম দিয়া ব্রহ্ম। জানা গেছে, দতমার বরশীঝোরা এলাকা থেকে দুই বান্ধবী স্কুটিযোগে সেরফাংগুড়ির রামফলবিল স্লুইস গেট এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের স্কুটিতে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা…

Read More

স্ত্রী নিখোঁজের অভিযোগ স্বামীর, পরে প্রকাশ পেল নৃশংস হত্যাকাণ্ড

বরাক তরঙ্গ,  ৬ জুন : অপরাধের ধরন বদলে এবার স্ত্রীকে হত্যার পর নিজেই থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে পর্বতঝোড়ার রঙামাটি হিলস এলাকায়, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, হানিফ আলি বগরীবাড়ি থানায় একটি এজাহার দাখিল করে দাবি করেছিলেন যে তাঁর স্ত্রী মফিদা খাতুন নিখোঁজ হয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু…

Read More

ঈদের আনন্দের মাঝেই শোকাবহ দুর্ঘটনা, দু’টি বাইকের মুখোমুখি, মৃত্যু দুই যুবকের

বরাক তরঙ্গ, ৩০ মে : ঈদের আনন্দমুখর পরিবেশের মধ্যেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোকরাঝাড়ের পর্বতঝোড়া এলাকায়। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যুবক। দুর্ঘটনায় আরও এক যুবতী গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের পরিচয় মীরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম হিসেবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দু’টি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষের ফলে ঘটনাস্থলে…

Read More

পুকুরে রহস্যজনকভাবে উদ্ধার দুই ছাত্রীর মৃতদেহ

বরাক তরঙ্গ, ২২ মে : কোকরাঝাড় জেলার ঢোলমারা লালকুড়া চা-বাগানে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। চা-বাগানের একটি পুকুর থেকে অনামিকা বারা (১৫) ও চরিতা লাকড়া (১৪) নামের দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই কিশোরী যথাক্রমে নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে…

Read More

অস্ত্রসহ চোরাশিকারি গ্রেফতার কচুগাঁওয়ে

বরাক তরঙ্গ, ২১ মে : কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমার কচুগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক চোরাশিকারিকে গ্রেফতার করেছে বন বিভাগ ও পুলিশ। রাইমোনা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে ওই শিকারিকে আটক করা হয়। ধৃত ব্যক্তির পরিচয় ব্রহ্মপুত্র গ্রামের বাসিন্দা হেটো নার্জারি হিসেবে জানা গেছে। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি…

Read More