শিলচর টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট বিতরণ রবিবার

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : শিলচর টায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১ রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিলচরের রংপুরের সদরঘাট পয়েন্টস্থিত ৭২০ টায়কোয়ান্ডো অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমিতে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টায়কোকোয়ান্ডো শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তরুণ প্রজন্মের মধ্যে আত্মরক্ষা, শৃঙ্খলাবোধ ও ক্রীড়া চেতনা বিকাশে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করবে। এতে ক্রীড়ামোদী জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন আয়োজক সভাপতি যোগেন্দ্র চন্দ্র দাস, সচিব বশিষ্ঠ দাস। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন অ্যাকাডেমি সঞ্চালক রমি শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *