
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির টুর্নামেন্টে বিশাল গোলে জয়ী হল ভুবনহিল এফসি। শনিবার গোলের বন্যায় ভাসিয়ে দিল শিলকুড়ি টি গারডেনের দলকে। তারা একপেশে খেলে ৭-১ গোলে শিলকুড়িকে পরাজিত করে। ম্যাচে জোড়া গোল করেন ইপিসং। তিনি ১৭ মিনিট এবং ৫৯ মিনিটে গোল করেন। ভুবনহিল এফসির হয়ে ১৩ মিনিটে ফারলিং গোল করার পর একের পর এক গোল হজম করতে হয় শিলকুড়িকে। ২০ মিনিটে ডেনসিল, ২৩ মিনিটে পাউল, ৪২ মিনিটে কিংজাই, ৫৫ মিমিটে জবলিং গোল করেন।

শিলকুড়ি টি গারডেনের এলমাত্র গোলটি করেন ৩৮ মিনিটে টিঙ্কু্ । এ দিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভুবনহিলের ইপিসং। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জইনুল হক লস্কর এবং লালমণি লস্কর। খেলা পরিচালনা করেন ইজাজ লস্কর, শামিম বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া। আগামীকাল ধলাই এফসি বনাম আরআর স্পোর্টিং, শিলচর মুখোমুখি হবে।




