বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : অসমের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। নাহরকটিয়ায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মাল্টি স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
ফুটবল, অ্যাথলেটিক্স ও সাঁতারের মতো বিভিন্ন ক্রীড়ার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই কমপ্লেক্স রাজ্যের উদীয়মান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা ও আধুনিক পরিকাঠামোর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এই প্রকল্প।
রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নাহরকটিয়ায় এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ে ওঠায় স্থানীয় ও আশপাশের এলাকার খেলোয়াড়রাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।



