৭০তম জাতীয় স্কুল গেমসের জন্য আসাম কালারিপায়াত্তু দলে নির্বাচিত কাছাড়ের রিয়ানশী দাস

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : ৭০তম জাতীয় স্কুল গেমসের জন্য অসম কালারিপায়াত্তু দল নির্বাচনের ট্রায়াল অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুলে। এই নির্বাচনী ট্রায়ালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নির্বাচনী পরীক্ষায় কাছাড় জেলা কালারিপায়াত্তু সংঘের পক্ষ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে মায়াপায়াত্তু ইভেন্টে রিয়ানশী দাস নির্বাচিত হয়েছেন। তাঁর এই সাফল্যে কাছাড় জেলার ক্রীড়ামহলে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগামী ডিসেম্বরে লখনউতে অনুষ্ঠিত হতে চলা ৭০তম জাতীয় স্কুল গেমসে রিয়ানশী দাস অসমের প্রতিনিধিত্ব করবেন। তাঁর এই সাফল্য জেলার ক্রীড়াক্ষেত্রে এক উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, এই নির্বাচনী ট্রায়ালের প্রধান জুরি হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার রামজয় দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *