শিলচরে আরজে মডেলিং এজেন্সির মডেলিং প্রতিযোগিতা, নজর কাড়লেন বিভিন্ন বয়সের প্রতিভাবানরা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট :
আরজে মডেলিং এজেন্সির উদ্যোগে রবিবার সন্ধ্যায় শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হলো মডেলিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন বয়সের প্রতিভাবান মডেলরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরেন।

অনুষ্ঠানের আয়োজন করেন আর.জে মডেলিং এজেন্সির পরিচালক ইফতিকার আলম। সহ-আয়োজকের দায়িত্বে ছিলেন মীনাক্ষী পাল এবং উপদেষ্টা হিসেবে ছিলেন বিভূতি মজুমদার।

সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ও সুতপা রায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন হয়। ইফতিকার আলমের সঙ্গে তাঁরা পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

স্বাগত বক্তব্যে ইফতিকার আলম বলেন, মডেলিং শুধু একটি পেশা নয়, এর মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপনের প্রতি মানুষকে উৎসাহিত করা যায়। পাশাপাশি সমাজে সৌন্দর্য ও সুস্থতার বার্তাও ছড়িয়ে দেওয়া সম্ভব।
সমাজসেবী স্বর্ণালি চৌধুরী বলেন, সময়ের সঙ্গে রূপচর্চা ও মডেলিংয়ের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বরাক উপত্যকার বহু তরুণ-তরুণী মডেলিংয়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন টলিউডের ফ্যাশন ডিজাইনার প্রিয়া রায়বর্মন ও বিজয় চৌহান। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের তিন সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী বিপ্লব দে-কে বিশেষভাবে সম্মান জানানো হয়। তাঁদের গলায় উত্তরীয় পরিয়ে এবং স্মারক তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অভিষেক পাল ও করিশমা সরকার। বিভিন্ন বয়সের প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *