বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : জেলা কংগ্রেসের জমি কোনও ব্যক্তিবিশেষের হাতে হস্তান্তর করার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টির বিস্তারিত তদন্তের জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তদন্ত করবে।
তদন্ত কমিটিতে রয়েছেন আর পি শর্মা, এ কে রশিদ আলম এবং মীরা বরঠাকুর। অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখাই এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের উদ্যোগে গঠিত এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। জেলা কংগ্রেসের জমি হস্তান্তর সংক্রান্ত অভিযোগের তদন্তে কমিটি কী তথ্য সামনে আনে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।






