ধলাইয়ে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, তদন্তে পুলিশ

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ আগস্ট :
কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত ভাগা বাজার মণিপুরি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কথিত এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে ধলাই পুলিশ। শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ অভিযুক্ত প্রতাপ সিংহ (ধরেন সিংহ)-কে আটক করা হয়।

জানা গেছে, এর আগে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল ওই চিকিৎসাকেন্দ্রে অভিযান চালায়। অভিযোগ, বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় চিকিৎসা সনদ ছাড়াই সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগও করা হয়েছে। তবে ওই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

ধলাই পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *