প্রতিকূল আবহাওয়া, বরাকের অধিকাংশ এলাকায় ঈদের নামাজ মসজিদে

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মে : প্রতিকূল আবহাওয়ায় বহু ঈদগাহে নামাজ পড়া হল না। বরাকের অধিকাংশ এলাকায় ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা নিজ নিজ মসজিদে ঈদ-উল আজহার দু’রাকাত নামাজ আদায় করেন। বৃষ্টির দরুন বহু অঞ্চলে নির্ধারিত সময়ের পনেরো বা ত্রিশ মিনিট পর নামাজ শুরু হয়। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপন করা হয়।

নামাজ শেষে সমগ্র দেশ ও জাতির শান্তি, সুখ-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এ দিকে, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরু কোরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কোরবানি দিতেও দেখা যায়। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের কড়া নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *