মোহাম্মদ জনি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২২ মে : রাজ্যপাল লক্ষ্মণ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শাসক-বিরোধী দলের বিধায়কদের উপস্থিতিতে শুক্রবার অসম বিধানসভা ভবনের সামনে এক ঐতিহাসিক ফটো সেশনের মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল বার্তা উঠে আসে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে ষোড়শতম অসম বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর প্রথা অনুযায়ী এই বিশেষ ফটো সেশনের আয়োজন করা হয়।
বিধানসভা ভবনের মূল প্রবেশদ্বারের সামনে অনুষ্ঠিত এই মুহূর্তে রাজনৈতিক মতপার্থক্য ভুলে এক মঞ্চে দেখা যায় বিভিন্ন দলের জনপ্রতিনিধিদের। ক্যামেরাবন্দি সেই দৃশ্য রাজ্যের মানুষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। শাসক ও বিরোধী দলের বিধায়কদের সৌজন্য বিনিময়, হাস্যোজ্জ্বল পরিবেশ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় সকলের নজর কাড়ে।



