১৪ মে : বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিনা প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে সরাসরি শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি একজন মহান নেতা।
জিনপিংকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করে ট্রাম্প দুই দেশের মধ্যে একটি ‘অসাধারণ ভবিষ্যতে’র স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন।
অনেকে আমার এমন মন্তব্যের সমালোচনা করেন, কিন্তু আমি তা পরোয়া করি না, কারণ আমি যা বলছি তা সত্য।’
ট্রাম্পের এই প্রশংসাসূচক মন্তব্য নতুন কোনও বিষয় নয়, বরং শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ প্রায় এক দশকের পারস্পরিক সম্পর্কের ধারায় এটি একটি চলমান প্রবণতা।
ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে শি জিনপিংয়ের প্রশংসা করার অনেক নজির রয়েছে।
২০১৭ সালে প্রথমবার রাষ্ট্রীয় সফরে চিনে গিয়ে ট্রাম্প শি জিনপিংকে ‘খুবই বিশেষ মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই সময় তিনি তাকে ‘খুবই মেধাবী’ এবং ‘খুব ভালো মানুষ’ বলেও বর্ণনা করেছিলেন।
অফিসিয়াল দায়িত্বের বাইরেও বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্প শি চিনপিংকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন।
২০২৩ সালে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি শি জিনপিংকে ‘স্মার্ট’ ও ‘অসাধারণ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



