হাজিদের সেবায় আরব ন্যাশনাল ব্যাঙ্কের ছাতা বিতরণ

Spread the news

মক্কা থেকে রাজীব মজুমদার।
১৪ মে : পবিত্র হজ মৌসুমে হাজিদের সেবায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে Arab National Bank। ২০২৬ সালের হজ উপলক্ষে পবিত্র Masjid al-Haram সংলগ্ন আজিজিয়া এলাকায় অবস্থানরত হাজীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়।

বিশেষ করে ১৩১ নম্বর বিল্ডিংয়ে অবস্থানরত ভারতীয় হাজিদের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়। ছাতা বিতরণের সময় হাজীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

চলতি হজ মৌসুমে মক্কার তীব্র গরম ও রোদের মধ্যে এই উদ্যোগ হাজীদের জন্য বেশ উপকারী হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা জানান। ছাতাগুলো হাজীদের চলাফেরা ও ইবাদতের সময় রোদ থেকে সুরক্ষা দিতে সহায়তা করবে।

হাজিরা এই মানবিক উদ্যোগের জন্য আরব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এমন ছোট ছোট সহযোগিতাই বিদেশের মাটিতে হাজীদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

শেষে সব হাজির সুস্বাস্থ্য, নিরাপদ হজযাত্রা ও হজ কবুল হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *