‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শাহর

Spread the news

৮ মে : “শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই সর্বসম্মতিক্রমে নির্বাচিত।”—আজ এক সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুর লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারীর চেয়ে যোগ্য আর কেউ হতে পারত না।

নন্দীগ্রামের স্মৃতি উসকে দিয়ে অমিত শা স্মরণ করিয়ে দেন যে, গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের কেন্দ্রে হারিয়েছিলেন শুভেন্দু। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাহ বলেন, “এবার মমতার ঘরে ঢুকে তাঁকে হারিয়েছেন আমাদের শুভেন্দু ভাই। এই জয়ের জন্য আমি ভবানীপুরের ভোটারদেরও অভিনন্দন জানাচ্ছি।”

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডের মাঠে সকালে শপথগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ওই মিটিংয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু অধিকারী রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *