বজ্রপাতে একই পরিবারের দুইজনের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১ মে : কোকরাঝার জেলার ফকিরাগ্রাম এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় সহিত আলি ও সিরাজুল হক হিসেবে জানা গেছে। ঘটনাটি ফকিরাগ্রামের নামপাড়া অঞ্চলে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কৃষিকাজ করার সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি কয়েকটি গবাদি পশুও বজ্রাঘাতে মারা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীরভাবে মর্মাহত এবং শোকস্তব্ধ হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *