শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : ফাস্টট্র্যাক আদালতে ধাক্কা খেল শ্যামকানু মহন্ত। জুবিন গর্গ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করেছে আদালত।

ফাস্টট্র্যাক আদালতের রায় অনুযায়ী, আপাতত জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্ত শ্যামকানু মহন্তকে। উল্লেখ্য, দু’দিনব্যাপী শুনানি শেষে আদালত পূর্বে রায় সংরক্ষিত রেখেছিল। আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

এছাড়াও, শ্যামকানু মহন্তের জব্দ করা সামগ্রী ফেরত চেয়ে আদালতে যে আবেদন করা হয়েছিল, সেটিও খারিজ করে দিয়েছে আদালত। এই আবেদনটি করেছিলেন তাঁর আইনজীবী।

উল্লেখযোগ্যভাবে, গত ১১ এপ্রিল শ্যামকানু মহন্তের পক্ষ থেকে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নাকচ করায় আপাতত স্বস্তি মেলেনি অভিযুক্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *