আশিক আলিকে এনকাউন্টার, পায়ে গুলি

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিমিষা ঠাকুরিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আশিক আলিকে এনকাউন্টারে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে গুয়াহাটির আজারা এলাকার ধারাপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ পুলিশের সঙ্গে এনকাউন্টারে আশিক আলির পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ)…

Read More

ফের পুলিশের এনকাউন্টার, আহত মাদক মাফিয়ার সহযোগী

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : বিহুবরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হল মাদক মাফিয়া ভিকি সিংয়ের সহযোগী রুবুল খান। পুলিশ সূত্রে জানা গেছে, বিমান বরুয়া হত্যাকাণ্ডের সঙ্গে রুবুল খান জড়িত ছিল। পুলিশের দাবি, সে ওই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত এবং মাদক মাফিয়া ভিকি সিংয়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। বিমান বরুয়াকে হত্যায় ব্যবহৃত তরবারি উদ্ধারের জন্য মঙ্গলবার রুবুল খানকে নিয়ে…

Read More

পুলিশের গুলিতে আহত হত্যাকাণ্ডের অভিযুক্ত

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অপরাধীর বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে পুলিশের গুলিতে আহত হল হত্যাকাণ্ডের এক অভিযুক্ত। নাজিরা মহকুমার বিহুবর রঙাজান বেংগলি বস্তিতে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযুক্ত বিকি সিংকে নাগাল্যান্ড থেকে অসমে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, অসমে আনার পথে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে বিকি সিং। সেই সময় তাকে…

Read More

ভোরে পুলিশের এনকাউন্টার, নিহত দুই গাড়ি চোর

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : পুলিশের গুলিতে দুই গাড়ি চোরের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার ভোরে সোনাপুরের মরকদলায় পুলিশের সঙ্গে দুই অভিযুক্ত গাড়ি চোরের গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয় সাইদুল আলম লস্কর ও বাবু সিং নামে দুই অভিযুক্ত গাড়ি চোর। বাবু সিঙের বাড়ি ইম্ফলে এবং সাইদুলের কাছাড়ের সোনাবাড়িঘাট বলে জানান পুলিশ কর্তা। জানা গেছে,…

Read More

ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : চিরাংয়ের কাজলগাঁওয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নাবালিকা ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করা হয়। ঘটনায় নাসিরুল শেখ-সহ মোট তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা…

Read More

পুলিশের এনকাউন্টার, গুলিতে আহত কুখ্যাত চোর

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ফের গর্জে উঠল অসম পুলিশের বন্দুক। এবার জালুকবাড়ি থানার পুলিশের গুলিতে আহত হল এক কুখ্যাত চোর। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে গুরুতর জখম হয় বরপেটার বাসিন্দা আজনবী আলি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই মালিগাঁওয়ের ‘আর কে ট্রেডার্স’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় ৭…

Read More

পুলিশের এনকাউন্টার, গুলিবিদ্ধ জালনোট চক্রের দুই সদস্য

বরাক তরঙ্গ, ১০ জুলাই : লখিমপুরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে জালনোট পাচারচক্রের দুই অভিযুক্ত। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিযানের সময় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে লুকিয়ে রাখা জালনোট উদ্ধারে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তারা পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে…

Read More