বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসকে উপলক্ষ করে শিলচর রাধামাধব কলেজে অনুষ্ঠিত হলো যোগাভ্যাস শিবির। শনিবার রাধামাধব কলেজের কালচারাল সেল এবং হেলথ অ্যান্ড রেড রিবন কমিটির যৌথ উদ্যোগে এবং এনএসএস (NSS) ইউনিট ও এনসিসি (NCC) ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, যোগ প্রশিক্ষক বিপ্রশিস চক্রবর্তী ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. রাহুল শরনিয়া। অনুষ্ঠানে মনোমুগ্ধকর যোগোনৃত্য পরিবেশন করেন বরাক উপত্যকার সুপরিচিত নৃত্য প্রতিষ্ঠান ‘নির্বাণ’ এর ছাত্রী প্রীয়াঙ্গসী রায়।
এদিন নিজের বক্তব্যে বিশিষ্ট যোগ প্রশিক্ষক বিপ্রশিস চক্রবর্তী বলেন, যোগব্যায়াম এক প্রাচীন ও অমূল্য ঐতিহ্য, যা আজ আবার নতুনভাবে স্বীকৃতি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে, যিনি আমাদের এই বিশেষ আন্তর্জাতিক যোগ দিবস উপহার দিয়েছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে এসে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে পারা সত্যিই আমার কাছে এক বড় গর্ব ও সৌভাগ্যের বিষয় । বিপ্রশিসবাবু জানান এই বছর ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে এবং এবারের থিম হলো “সুস্থ বার্ধক্যের জন্য যোগ” (Yoga for Healthy Ageing)। এই থিমটির মূল বার্তা হলো— যোগব্যায়াম আমাদের শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক শান্তি এবং দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার শক্তি দেয়। এদিকে নিজের বক্তব্যে যোগ ও নৃত্যের অন্তর্নিহিত সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরেছেন মধূমিতা রায়। তিনি তাঁর ভাষণে আদিদেব মহাদেবের প্রসঙ্গ উল্লেখ করেছেন, যিনি যোগের মূল উৎস ও প্রবর্তক হিসেবে পরিচিত।
এদিনের যোগ সেশনটি অত্যন্ত সুন্দর ও প্রাণবন্তভাবে পরিচালনা করেন বিপ্রসীশ চক্রবর্তী, তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছাত্র প্রিয়মজিৎ সাহা। তবে সবচেয়ে আনন্দের বিষয় যে রাধামাধব কলেজের বহু ছাত্রছাত্রী এই সেশনে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দের পাশাপাশি অশিক্ষক ও গ্রন্থাগারের কর্মীরাও এই সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিক বৈশালী চক্রবর্তী । ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপিক সুরভি ঘোষ।
জ




