মসজিদের ভেতরে এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

Spread the news

১৪ জুন : মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করল দুর্বৃত্তরা। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের খুলনার দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে। গুলিবিদ্ধ হয়েছেন লোকমান ও আলম নামে দুই মুসল্লি। লোকমান মসজিদের সম্পাদক বলে জানা যায়।

রবিবার ভোর সাড়ে ৫টার পরে ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিক্যাল কলেজ হসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার দৌলতপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষ হলে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরান তেলোয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অপরজনকে খুমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *