জোড়াবাটে ভয়াবহ ভূমিধস, ক্ষতিগ্রস্ত দু’টি গাড়ি

Spread the news

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : শুক্রবার অসমের জোড়াবাটের টেন মাইল এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। একটি জ্বালানি পাম্পের পিছনে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ায় মুহূর্তের মধ্যে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ জ্বালানি পাম্পের চত্বরে আছড়ে পড়ে।
ভূমিধসের ফলে পাম্পের বিস্তীর্ণ এলাকা মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে যায়।

পাশাপাশি সেখানে পার্ক করে রাখা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসের ফলে মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পাহাড়ের ওই অংশে আরও ধসের আশঙ্কা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *