কাজিরাঙার দুর্ঘটনার পর কঠোর পরিবহণ বিভাগ, গোলাঘাটের ৭ আধিকারিক-কর্মচারীকে তাৎক্ষণিক বরখাস্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাজিরাঙায় সংঘটিত দুর্ঘটনার পরই কঠোর পদক্ষেপ গ্রহণ করল অসমের পরিবহণ বিভাগ। কর্তব্যে গাফিলতির অভিযোগে গোলাঘাট জেলার সাতজন আধিকারিক ও কর্মচারীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া আধিকারিক ও কর্মচারীরা হলেন— ডিটিও রাজীব পেগু, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর (AEI) রবীন চন্দ্র গগৈ, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর ক্ষীরোদ নেওগ, এনফোর্সমেন্ট চেকার টুটু দত্ত, এনফোর্সমেন্ট চেকার সুদীপ্ত অনুরাগ বড়া, এনফোর্সমেন্ট চেকার বিশ্বজ্যোতি সন্দিকৈ ও এনফোর্সমেন্ট চেকার দুষ্মন্ত মাধব বরুয়া। ডিটিও বরখাস্তের কথা জানান মন্ত্রী চরণ বড়ো।

কাজিরাঙার দুর্ঘটনাকে কেন্দ্র করে পরিবহণ বিভাগের এই কঠোর পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বরখাস্তের বিস্তারিত কারণ ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *