মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন : মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করল পুলিশ। এক অভিযানে এই সাফল্য পায় ত্রিপুরা পুলিশ। জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ৭ নম্বর ওয়ার্ডের উগিড়াটিলা এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১২৯.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা নীল রঙের একটি ড্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।

অভিযান চলাকালীন বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং দ্রুত তাকে গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করেছে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *