দুর্ঘটনায় আহত কাটিগড়ার আব্দুল কুদ্দুসের মৃত্যু

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কাটিগড়ার আব্দুল কুদ্দুস মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কাটিগড়া বাজারের পাশে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।

প্রয়াত আব্দুল কুদ্দুস কাটিগড়া গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছ ভারত মিশনে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *