কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : ত্রিপুরার কৈলাসহর মহকুমার লাটিয়াপুড়া ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম মুজিবুর রহমান মুজিব (২৬)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা ছিলেন বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানের একটি ঘটনাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে চোরাকারবারিদের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। সেই সময় বিএসএফ গুলি চালালে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এই ঘটনাকে ঘিরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *