অনলাইন যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রকে ৩০ বছরের কারাদণ্ড যুক্তরাজ্যে

Spread the news

১৬ নভেম্বর : যুক্তরাজ্যের কর্তৃপক্ষের দ্বারা ‘ধারাবাহিক অনলাইন যৌন নিপীড়ক’ হিসেবে আখ্যায়িত ২৭ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে শুক্রবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডে অনলাইনে বেশ কয়েকজন শিশুকে যৌনকর্মে ‘শোষণ ও জবরদস্তি’ করার দায়ে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অনলাইনে সংঘটিত একাধিক শিশু যৌন নির্যাতনের অপরাধে দোষ স্বীকার করার পর বিলাল কাজীকে চেস্টার ক্রাউন কোর্টে সাজা দেওয়া হয়েছে। আদালত শুনেছে যে, কাজী ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের সঙ্গে বিশ্বাস স্থাপনের জন্য সোশ্যাল মিডিয়া এবং গেমিং প্ল্যাটফর্মে একজন কিশোর ছেলে সেজে থাকত।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর বিশেষজ্ঞ প্রসিকিউটর মার্টিন ম্যাকরব বলেছেন, “বিলাল কাজী বিপুল সংখ্যক অসহায় তরুণীকে প্রলুব্ধ, প্রভাবিত এবং শোষণ করার ক্ষেত্রে চরম নির্মমতা দেখিয়েছেন।”

সে অনলাইনে তাদের সাথে বন্ধুত্ব করে যৌনকর্ম করার ছবি ও ভিডিও তুলতে বাধ্য করত। এরপর যারা তার পরবর্তী দাবিগুলো মানতে রাজি হতো না, সেই আপত্তিকর ছবিগুলো অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সে তাদের ব্ল্যাকমেল করত।

তিনি তার শিকারদের আকর্ষণ করতে ও তাদের বিশ্বাস অর্জন করতে একজন কিশোরের ছদ্মবেশ ধারণ করতেন এবং অনেককে এমনটা ভাবাতেন যে, তার সাথে তাদের একটি প্রকৃত সম্পর্ক রয়েছে। যখন ভুক্তভোগীরা বুঝতে পারতেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তখন তারা স্বাভাবিকভাবেই মর্মাহত হতেন এবং তাদের মধ্যে কেউ কেউ গুরুতর ও দীর্ঘস্থায়ী মানসিক আঘাতে ভুগেছেন,” তিনি বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *