হামলায় প্রায় ৬০টি বোমা বিস্ফোরণের দাবি, ক্ষতিগ্রস্ত শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : এক হামলায় প্রায় ৬০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট গোষ্ঠী। বিস্ফোরণে শিবিরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার সময় বিস্ফোরিত বোমাগুলির কয়েকটি মাঝ আকাশে ও গাছের উপর ফেটে যায়। অন্য কয়েকটি সরাসরি শিবিরে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। পরপর বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে বলেও বিবরণে উল্লেখ করেছে গোষ্ঠীটি। তবে এই ঘটনার পরও কোনও প্রাণহানির খবর না থাকাকে ‘ঈশ্বরের হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে তারা। একই সঙ্গে বিস্ফোরণের ফলে শিবিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

এদিকে, এই হামলার নেপথ্যে ভারতের কথিত ছায়াযুদ্ধের ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ তুলেছে অস্থায়ী সরকার বা প্রভিশনাল গভর্নমেন্ট। তাদের বক্তব্য, হামলার পিছনে বৃহত্তর কোনও কৌশলগত উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং হামলার নেপথ্যের কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্তের প্রয়োজন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *