কাতারে ভয়াবহ বিস্ফোরণ, দোহাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক

Spread the news

২২ জুন : মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে বহু এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের তীব্রতায় বিভিন্ন স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেছিলেন। বিস্ফোরণের শব্দ ও কম্পন দূর-দূরান্ত পর্যন্ত অনুভূত হয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও সিনহুয়া।

কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনার কিছু সময় পর কাতার পুলিশ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতদের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিখোঁজ ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শেষ হওয়ার পর আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। অনেক বাসিন্দা বিস্ফোরণের শব্দ এবং কম্পনের অভিজ্ঞতা শেয়ার করেন। তবে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার নাগরিকদের কেবল সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দিয়েছে।
তথ্যসূত্র : গালফ নিউজ, সিনহুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *