তামিলনাড়ুতে স্বাধীনতার পর প্রথমবার ভোটার উপস্থিতি ৮৫ শতাংশ ছাড়াল

Spread the news

২৩ এপ্রিল : তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।  তামিলনাড়ুতে মোট ভোটার সংখ্যা ৫.৭৩ কোটি। এর মধ্যে রয়েছেন ২.৯৩ কোটি মহিলা, ২.৮৩ কোটি পুরুষ এবং ৭,৭২৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এছাড়াও এই নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১৪,৫৯,০৩৯ জন নতুন ভোটার।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৮৫.০৫ শতাংশ ভোট পড়েছে, যা স্বাধীনতার পর এই রাজ্যে প্রথমবার ৮৫ শতাংশ ছুঁয়েছে। যদিও চূড়ান্ত পরিসংখ্যান এখনও নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা বাকি। এই নির্বাচনে মোট ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

এদিকে, ভোটের দিন রাজ্যজুড়ে যাতায়াতে কিছুটা বিঘ্ন দেখা যায়। অনেক যাত্রী নিজ নিজ এলাকায় পৌঁছে ভোট দেওয়ার জন্য বাস পরিষেবায় দেরি ও অসুবিধার সম্মুখীন হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *