বিজয়ের ‘দুর্নীতি’ মন্তব্যে বিধানসভায় ধুন্ধুমার, মার্শাল ডেকে ডিএমকে বিধায়কদের বের করে দিলেন স্পিকার
৯ সেপ্টেম্বর : শাসক-বিরোধী তরজায় সরগরম তামিলনাড়ু বিধানসভা। ডিএমকে ক্ষমতায় থাকাকালীন ঘুষ ছাড়া কোনও সরকারি প্রকল্পের বরাত মিলত না বলে সোমবার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সেই বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত ডিএমকে বিধায়কদের বিধানসভা থেকে বের করে দিলেন স্পিকার জেসিডি প্রভাকর।…
