আর্থিক দুরবস্থার সুযোগে নাবালিকাদের যৌন শোষণের অভিযোগ, তিনসুকিয়ায় উদ্ধার ৪ কিশোরী, আটক ৫

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে নাবালিকাদের যৌন শোষণের উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে অসমের তিনসুকিয়ায় সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে তিনসুকিয়া পুলিশ ও জেলা শিশু কল্যাণ বিভাগ। ইতিমধ্যে ওই চক্রের কবল থেকে চার নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।…

Read More

তিনসুকিয়ায় বিপুল অস্ত্রসহ গ্রেফতার আলফা (স্বাধীন)-এর দুই ক্যাডার

বরাক তরঙ্গ, ২৭ জুন : তিনসুকিয়া জেলায় সম্ভাব্য বড়সড় নাশকতার ছক ভেস্তে দিয়েছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে জেলার সীমান্তবর্তী জাগুন এলাকা থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ও বিস্ফোরকসহ ULFA (স্বাধীন)-এর দুই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জঙ্গি মায়ান্মার থেকে অরুণাচল প্রদেশ হয়ে অসমে প্রবেশ করে। তারা AR-20…

Read More

প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহৃত তরুণী, রেলস্টেশনে বস্তা থেকে উদ্ধার

বরাক তরঙ্গ, ৮ জুন : সোমবার ভোরে ডিব্ৰুগড় শহরে এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে। প্রাতঃভ্রমণে বের হওয়া এক তরুণীকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরে তিনসুকিয়া রেলস্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডিব্ৰুগড় শহরের শান্তিপাড়া এলাকার পিএন রোডে সোমবার সকালে মায়ের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ,…

Read More

প্রেমিকের হাতেই নির্মম পরিণতি! ডিমরিয়ায় তরুণীকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তার অভিযুক্ত

বরাক তরঙ্গ, ৬ জুন : প্রেমের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে ডিমরিয়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের প্রতি অন্ধ বিশ্বাসই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক তরুণীর। ১ নম্বর ঔজারী গ্রামের বাসিন্দা তরুণীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিক বিপুল মল্লিকের (২২) বিরুদ্ধে। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত…

Read More

মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ, বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও বোনের

বরাক তরঙ্গ, ৩০ মে : মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ দিলে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও দিদির। তিনসুকিয়ার মাকুমের হাতিজান গ্রাম পঞ্চায়েতের শিলিখা ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবারের তিনজনের সলিলসমাধি হয়েছে। মৃতরা হলেন শঙ্কর কালান্দী গড়, তাঁর স্ত্রী অনিতা কালান্দী এবং জ্যেষ্ঠ ভগিনী রেজিনা কালান্দী গড়। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির…

Read More

আলফা (স্বাধীন)-এর নাম করে চাঁদা সংগ্রহ, গ্রেপ্তার আসুর এক নেতাসহ চার

বরাক তরঙ্গ, ২৪ মে : আলফা (স্বাধীন)-এর নাম করে চাঁদা তোলার অভিযোগে তিনসুকিয়া পুলিশ রবিবার আসুর এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে ঘিরে রবিবার সন্ধ্যায় তিনসুকিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মৃন্ময় দাস জানান, গোয়েন্দা তথ্য এবং বিশেষ সূত্রের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে আছুর কেন্দ্রীয় সহকারী সাধারণ…

Read More

২০০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার, আটক ব্যবসায়ী

বরাক তরঙ্গ, ৮ মে : তিনসুকিয়ায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিনসুকিয়া জেলা কারাগারের নিকটবর্তী ককরাতলি এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ককরাতলির বাসিন্দা পোনাকণ দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্ত…

Read More

বলেরোর ধাক্কায় মৃত্যু দুই যুবকের, অবরোধ, উত্তেজনা

বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তিনসুকিয়ার কাকপথারে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিবারের জন্য ন্যায়বিচার ও চাকরির দাবিও তোলা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে একটি দ্রুতগতির বলোরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। রাস্তার পাশে দাঁড়িয়ে…

Read More

মার্ঘেরিটা চা বাগানে ভূমি পট্টা নিয়ে উত্তেজনা, দুই পক্ষের সংঘাতে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা চা বাগানে বুধবার সরকারি ভূমি পট্টা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চা জনজাতি সম্প্রদায়কে ভূমি পট্টা প্রদান নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের মধ্যেই জমির মালিকানা ঘিরে এই বিরোধের সূত্রপাত ঘটে। ঘটনার বিবরণ অনুযায়ী, ৮৩ নম্বর মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় সরকারি প্রকল্পের অধীনে এক শ্রমিককে…

Read More

পুলিশের অভিযানে ধরা পড়ল আলফা (স্বাধীন)-এর সাত ‘লিংকম্যান’

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : তিনসুকিয়া জেলায় পৃথক অভিযানে আলফা (স্বাধীন)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাতজন সন্দেহভাজন ‘লিংকম্যান’-কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আলফা (স্বাধীন)-এর সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের তথ্য আদানপ্রদানের…

Read More