তিনসুকিয়ার মাকুম ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন কৌশিকের, ধান সংগ্রহে নতুন রেকর্ড গড়েছে অসম

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : তিনসুকিয়া জেলার খাদ্য ও অসামরিক যোগান নিগম (লিমিটেড)-এর অধীনস্থ মাকুম ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। এ সময় ধান সংগ্রহের অগ্রগতি এবং কৃষকদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন সরকারি পদক্ষেপ পর্যালোচনা করা হয়। বুধবার পরিদর্শনকালে স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকন এবং কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন

সরকারি সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ধান সংগ্রহ বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দিতে একাধিক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর ইতিবাচক ফলস্বরূপ, ধান সংগ্রহের ক্ষেত্রে অসম সম্প্রতি নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। পাশাপাশি, কৃষি বিভাগের উদ্যোগে উন্নত মানের ধান চাষে কৃষকদের উৎসাহিত করায় ধান বিক্রির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মাকুম ধান ক্রয় কেন্দ্রের জন্য ৫০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রবি মৌসুমে উৎপাদিত ধান এই লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *