মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ, বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও বোনের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ দিলে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও দিদির। তিনসুকিয়ার মাকুমের হাতিজান গ্রাম পঞ্চায়েতের শিলিখা ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবারের তিনজনের সলিলসমাধি হয়েছে। মৃতরা হলেন শঙ্কর কালান্দী গড়, তাঁর স্ত্রী অনিতা কালান্দী এবং জ্যেষ্ঠ ভগিনী রেজিনা কালান্দী গড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির পর মদ্যপ অবস্থায় শংকর কালান্দী নদীতে ঝাঁপ দেন। তাঁকে বাঁচানোর উদ্দেশ্যে স্ত্রী অনিতা কালান্দী ও জ্যেষ্ঠ ভগিনী রেজিনা কালান্দীও নদীতে নামেন। কিন্তু প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *