সোনাইয়ে হৃদয়ের উদ্যোগে দুঃস্থদের মধ্যে দুর্গাপুজার বস্ত্র বিতরণ

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপুজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে শিলচরের প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোনাই শহরের আর্থিকভাবে দুর্বল ও অসহায় পুরুষ, মহিলা, শিশু এবং যুবকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি। প্রতি…

Read More

প্রাক্তন জিপি সভাপতি কমরুল ইসলাম মজুমদার প্রয়াত

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : সোনাইয়ের সৈদপুর ৫ম খণ্ড বাসিন্দা তথা প্রাক্তন জিপি সভাপতি কমরুল ইসলাম মজুমদার আর নেই। শনিবার সকাল ৭-২০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে সহ আত্মীয়স্বজন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান…

Read More

সোনাইয়ে হেরোইনসহ গ্রেফতার জামালপুরের যুবক

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৯ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ধলাইয়ের জামালপুর এলাকার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রাতে সোনাই-কাবুগঞ্জ সড়কের কালীবাড়ি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় এক যুবকের ব্যাগ তল্লাশি করে ১০টি সাবান…

Read More

শিক্ষার উন্নয়নে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আমিনুল হকের

সোনাই মাধব চন্দ্র দাস কলেজে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের চেক বিতরণ আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সোনাই এমসিডি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক ঘোষণা দিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার সোনাই মাধব চন্দ্র দাস কলেজে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের আনুষ্ঠানিক চেক বিতরণ…

Read More

ধনিপুর লামার গ্রাম এলপি স্কুলে SMC গঠন ঘিরে উত্তেজনা, অনিয়মে সরব অভিভাবকরা

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সোনাই কেন্দ্রের অন্তর্গত ১৪৬১ নং ধনিপুর লামার গ্রাম এলপি স্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কমিটি গঠনে অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং অভিভাবকদের আইনি মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। স্থানীয় সূত্রে জানা…

Read More

সোনাইয়ে আড়াই বছরের শিশুকন্যা নিখোঁজ, নদীতে তলিয়ে যাওয়া নাকি অপহরণ—উদ্বিগ্ন পরিবার

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : সোনাই বিধানসভা এলাকার ভাউরিকান্দি জিপির সুন্দরী প্রথম খণ্ডে মামার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে দুই বছর চার মাস বয়সি এক শিশুকন্যা। নিখোঁজ শিশুটির নাম ওয়াহিদা বেগম মজুমদার। তার বাবা সাহানুর আহমদ মজুমদার। শিশুটির পৈতৃক বাড়ি কচুদরম চতুর্থ খণ্ডের গাঙুলি গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ মামার বাড়ি…

Read More

সোনাবাড়িঘাট হায়ার সেকেন্ডারি স্কুলে দ্বিতীয় বর্ষের ফেল পরীক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলছে

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় ফেল হওয়া পড়ুয়াদের ২০২৭ সালের পরীক্ষায় বসার জন্য পুনরায় ভর্তি হতে হবে। ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলেও চলছে এই ভর্তি প্রক্রিয়া। স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বড়ভূইয়া জানান, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বিদ্যালয়ের মোট ১২০ জন পরীক্ষার্থী অকৃতকার্য…

Read More

সোনাই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও যোগাসন প্রতিযোগিতা, বরাক রত্ন সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : সোনাই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও যোগাসন প্রতিযোগিতা, বরাক রত্ন সম্মান প্রদান, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ অক্টোবর রবিবার সোনাই বাজারের মাল্টি পারপাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী, শিল্পী, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন…

Read More

সোনাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালন, যুবসমাজকে সচেতনতার আহ্বান

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে মঙ্গলবার কাছাড় জেলার সোনাই এনজিএইচএস স্কুল প্রাঙ্গণে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা যুব ভারত (MY Bharat), কাছাড়ের উদ্যোগে এবং সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই এনজিএইচএস স্কুলের…

Read More

বিধায়ক না থাকলেও সোনাইয়ের উন্নয়নে কোনও ঘাটতি হতে দেব না : পরিমল

সোনাইয়ে ২১ লক্ষ টাকার দু’টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সোনাই বিধানসভা এলাকার উন্নয়নে মোট ২১ লক্ষ টাকা ব্যয়সাপেক্ষ দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সোমবার সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল ২০২৪–২৫-এর অধীনে সোনাই পুরসভার চার নম্বর ওয়ার্ডের তুলারগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকায় এই প্রকল্প দু’টির শিলান্যাস করেন। প্রথম প্রকল্পটির…

Read More