বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : সোনাইয়ে অনুষ্ঠিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ম্যাচে টাইব্রেকারে স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ৭-৬ গোলে পরাজিত করে জয়ী হয়েছে বনতারাপুর এফসি। সোমবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের দুই মিনিটে স্বাধীন বাজারের জাবিদ হোসেন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৭ মিনিটে বনতারাপুর এফসির রবার্ট টংপার গোল করে সমতা ফেরান।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৬ গোলে জয় ছিনিয়ে নেয় বনতারাপুর এফসি।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বনতারাপুর এফসির হিরেন সিং। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মঞ্জুর হোসেন লস্কর ও হিরা চৌধুরী।
ম্যাচের পরিচালনা করেন জাফর ইসলাম, বিসন্ত সিং ও সুয়েল আহমেদ। আগামীকাল শিলকুড়ি এমবি ক্লাবের মুখোমুখি হবে স্বাধীন বাজার এফসি ‘বি’ দল।



