শিলচরে লায়ন্স ক্লাবের গণবিবাহে চার হাত এক হল ১৩ জোড়া পাত্র-পাত্রীর
বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচরে লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে রবিবার ১৩ জোড়া পাত্র-পাত্রীর চার হাত এক হলো। শহরের নর্মাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সামাজিক উৎসবের আবহে সম্পন্ন হয় বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান। উধারবন্দ এলাকার কাশীপুর চা বাগানের বাসিন্দা প্রদীপ রবিদাস ও সীমা রবিদাসও এদিন অন্য ১২ জোড়া দম্পতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।…
