অসম হকি সংস্থার সভায় হাইলাকান্দি ও শ্রীভূমিতে প্রতিযোগিতার সিদ্ধান্ত

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুন : অসম হকি সংস্থার বার্ষিক সাধারণ সভা নগাঁওয়ের নুরুল আমিন স্টেডিয়াম সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আসন্ন মরশুমে রাজ্যে অনুষ্ঠেয় বিভিন্ন হকি প্রতিযোগিতা সম্পর্কে বিশদে আলোচনা হয়। সভাপতি তপনকুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় হাইলাকান্দিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের সিনিয়র আন্তঃজেলা আসর আয়োজিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া…

Read More

হাইকোর্ট বেঞ্চের দাবিতে বড়খলায় সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান

দুই শতাধিক মানুষের স্বাক্ষরে জোরালো হলো বরাকবাসীর দাবি_____ বরাক তরঙ্গ, ১৬ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী করতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বড়খলা বাজার সংলগ্ন সেডো কমিউনিটি সেন্টারে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব,…

Read More

দুধপাতিলে জিসি ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকলিপি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর স্থায়ী ও বৃহৎ ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে সরব হয়েছে জিসি ইউনিভার্সিটি ডিম্যান্ড কমিটি। মঙ্গলবার দুধপাতিল এলাকার মুরলীধর, লেবুরবন্দ, পুটিচড়া ও কানাইকুড়ি সংলগ্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলা আয়ুক্ত আয়ুস গার্গের হাতে একটি স্মারকলিপি তুলে দেন কমিটির প্রতিনিধিরা। কমিটির…

Read More

আইএসআই-এ সর্বভারতীয় ষষ্ঠ, সিএমআই-এ সেরা ৩০-এ শিলচরের অরিন্দম; গর্বিত বরাক

বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচর তথা বরাক উপত্যকা এবং সমগ্র অসমের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করলেন শিলচরের মেধাবী ছাত্র অরিন্দম সী। দেশের অন্যতম কঠিন দুই গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করে তিনি রাজ্যের শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৬ সালের Indian Statistical Institute (ISI)-এর প্রবেশিকা পরীক্ষায় অরিন্দম সর্বভারতীয় ষষ্ঠ স্থান (AIR-6) অর্জন…

Read More

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবস পালিত শিলচরে

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুন : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১০১তম প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর কেন্দ্রিক দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে এনএস এভিনিউয়ের ন্যাশনাল হাইওয়ে রোড পয়েন্টে স্থাপিত দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে…

Read More

যুব দর্পনের নতুন উদ্যোগ “সাফল্যের সাজঘর”, শুরু হচ্ছে শীঘ্রই

শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুন : তরুণ প্রজন্মের সাফল্য, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্পকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে জনপ্রিয় সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “যুব দর্পণ” শুরু করেছে এক অভিনব বিভাগ “সাফল্যের সাজঘর”। ফ্যাশন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, উদ্যোক্তা জীবন কিংবা বিশেষ কোনও অর্জনের স্বীকৃতি, যে কোনও ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের জীবনগাথা এবার প্রকাশিত হবে…

Read More

শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি উদযাপনের বর্ণাঢ্য সূচনা

দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ১৫ জুন : প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি তথা ৯০তম বর্ষ উদযাপনের সূচনা রবিবার ক্লাবের নিজস্ব মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়ের…

Read More

দীপঙ্কর ঘোষের উপন্যাস ‘পুষ্কর-এক প্রেম কথা’র আনুষ্ঠানিক উন্মোচন

দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ১৫ জুন : বিশিষ্ট গল্পকার ও প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষের নতুন উপন্যাস ‘পুষ্কর-এক প্রেম কথা’-র আনুষ্ঠানিক উন্মোচন সোমবার সন্ধ্যায় শিলচরের একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত সাহিত্যসভায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। তিনি উপন্যাসটির মোড়ক উন্মোচন করে সাহিত্যিক দীপঙ্কর ঘোষকে শুভেচ্ছা জানান। এদিন উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যগুণ…

Read More

মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে মনীষী স্মরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

পিএনসি, শিলচর। বরাক তরঙ্গ, ১৫ জুন : মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে রবিবার আম্বিকাপট্টিস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতি মাসের ন্যায় এ মাসেও মনীষী স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং সমিতির সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ মাসে…

Read More

প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটি পুনর্গঠন

বরাক তরঙ্গ, ১৫ জুন : প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নীহাররঞ্জন পাল। কার্যকরী সভাপতি শান্তনু দাস। সম্পাদক পদে প্রবীর কুমার রায়চৌধুরী পুনঃমনোনীত হয়েছেন। কোষাধ্যক্ষ পীযূষ কান্তি চক্রবর্তী। শনিবার শিলচরের গান্ধী শান্তি প্রতিষ্ঠানে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রবীর কুমার…

Read More