শিলচর ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন কালীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়ন চক্রবর্তীর

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর ভেটেরিনারি হাসপাতালের সংলগ্ন এলাকায় নির্মীয়মাণ সর্বজনীন শ্রীশ্রী কালীমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যরা বিধায়ককে গলায় উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত…

Read More

নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, জেলা সমাজকল্যাণ দপ্তরের পরিদর্শন

বরাক তরঙ্গ, ৭ মার্চ : মানুষকে নেশার অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে নতুন জীবনের আলো দেখানোর লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে দক্ষিণ শিলচরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। শুক্রবার নেতাজি ছাত্র যুব সংস্থার শিলকুড়ি কেন্দ্রীয় কার্যালয় ও নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন কাছাড়  District Social Welfare Officer শোভনা দেবী…

Read More

শিলচরে কংগ্রেসের “সময় পরিবর্তন পদযাত্রা”

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৭ মার্চ : অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে সমগ্র রাজ্যের পাশাপাশি কাছাড় জেলার শিলচরেও অনুষ্ঠিত হল কংগ্রেসের “সময় পরিবর্তন পদযাত্রা”।শনিবার শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে নরসিংতলা ময়দান থেকে কয়েক হাজার কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে শহর জুড়ে এই পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ।…

Read More

কা-এর অধীনে নাগরিকত্ব পেলেন হাওয়াইথাং এলাকার দীপালি দাস

বরাক তরঙ্গ, ৭ মার্চ : ফরেনার্স ট্রাইব্যুনালের রায়ে বিদেশি ঘোষিত হয়ে একসময় ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়েছিল জীবনযুদ্ধের কঠিন সময়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংশোধিত নাগরিকত্ব আইন (কা)-এর অধীনে ভারতের নাগরিকত্ব পেলেন কাছাড় জেলার ধলাই থানার হাওয়াইথাং এলাকার বাসিন্দা দীপালি দাস (৬০)। ট্রাইব্যুনালে বিদেশি হিসেবে ঘোষিত হওয়ার পর ‘কা’ আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ঘটনা কাছাড় তথা…

Read More

নারী দিবসের প্রাক্কালে স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যাগ কিট বিতরণ কিরণশশী ওমেন্স সেলের

বরাক তরঙ্গ, ৭ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ৭ মার্চ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কিরণশশী ওমেন্স সেল একটি সামাজিক সচেতনতা ও সহায়তা কর্মসূচির আয়োজন করে। এই উপলক্ষে এদিন বিন্নাকন্দি বাগানের অশ্বিনী কুমার এমই স্কুল প্রাঙ্গণ ও তার আশপাশে বিভিন্ন ধরনের ফলের চারা গাছ রোপণ করা হয়। এছাড়া স্কুলের পড়ুয়াদের মধ্যে স্কুল কিট বিতরণ করা হয়। ব্যাগে…

Read More

রাঙ্গিরখাড়ি ভোলাগিরি আশ্রমে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়নের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৭ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে শনিবার রাঙ্গিরখাড়ি এলাকার ভোলাগিরি আশ্রমে একটি নতুন কমিউনিটি হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০২৫–২৬ অর্থবছরের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল (MLA LAD) থেকে প্রায় ৮ লক্ষ টাকার ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই কমিউনিটি হল…

Read More

ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৭ মার্চ : শিলচর-হাইলাকান্দি সড়কের এনএস এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোড পর্যন্ত আরসিসি ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শনিবার স্থাপিত হয়েছে। প্রায় ৫৫৪.৭৮ লক্ষ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক প্রকল্পটি বাস্তবায়িত হবে। আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বিজেপি কাছাড়…

Read More

ভাবীকালের সপ্তরাজ রঙ্গ উৎসবে লক্ষণীয় ভিড়

বরাক তরঙ্গ, ৬ মার্চ: সমাপ্ত হল ভাবীকাল আয়োজিত সপ্তরাজ রঙ্গ উৎসবের। এই পঞ্চম জাতীয় নাট্য উৎসবের উদ্বোধন হয় গত ২৮ ফেব্রুয়ারি। তিনদিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিনেই দর্শকদের মোহিত করে প্রান্তিক বহরমপুর। ঝুলন ভট্টাচার্য একক অভিনয়ে মঞ্চস্থ করে স্ত্রীর ই-পত্র।‌ এই নাটকই উৎসবের রঙ-রূপ স্থির করে দেয়। ওই ভালো লাগায় ভরসা করেই পরবর্তী দু’দিনও সন্ধ্যা…

Read More

শিলচরে চিত্তরঞ্জন লেনে নতুন সিসি ব্লক রাস্তার উদ্বোধন দীপায়নের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ মার্চ : শিলচর শহরের  চিত্তরঞ্জন লেনে সিসি ব্লক রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার ১৫তম অর্থকমিশনের দ্বিতীয় কিস্তির আনটাইড গ্রান্টে (২০২৩-২৪) অনুমোদিত এই প্রকল্পটি ২০২৪-২৫ সালে শিলচর পুর নিগমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। প্রায় ৫.২০ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার দুলাল দাস এই কাজটি সম্পাদন করেন। স্থানীয় বাসিন্দারা খুশি হয়ে বলেন,…

Read More

সুপার ডিভিশন ক্রিকেট ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৫ মার্চ : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী দল ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইটখলা স্পোর্টিং ক্লাবকে ৩৭ রানে হারায় টাউন ক্লাব। আগামী শনিবার হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে টাউন ক্লাব নির্ধারিত…

Read More