চলছে শিলচর পুর নিগমের ভোট, কড়া নিরাপত্তা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : চলছে শিলচর পুর নিগমের ভোট গ্রহণ। নিগমে উন্নীত হওয়ার পর এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলা ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিলচর শহরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডের মোট ৩১২টি ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচনে কংগ্রেস, বিজেপি,…

Read More

কাল শিলচর পুর নিগমের প্রথম ভোট, রওয়ানা ভোটকর্মীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২ অক্টোবর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল শনিবার। ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল ৭টা থেকেই নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণকর্মীদের হাতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। সামগ্রী গ্রহণের পর সংশ্লিষ্ট ভোটগ্রহণ দলগুলি নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে…

Read More

প্রচারের শেষ দিনে ঝড় তুললেন ৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের বৃহস্পতিবার ছিল শেষ প্রচারের দিন। এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরা জোরদার প্রচারে নামার পাশাপাশি নির্দল প্রার্থীরাও পিছিয়ে থাকেননি। প্রার্থী ও সমর্থকদের প্রচারে দিনভর শিলচরের আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে। শেষ প্রচারের দিনে ৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ রায় (অপু)-কে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে…

Read More

২১ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক বিতর্ক, অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্দল প্রার্থী তথা আইনজীবী মনীষা দে এবং তাঁর স্বামী, তারাপুর–মালুগ্রাম মণ্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি জয়জ্যোতি দে তাঁদের বিরুদ্ধে বিজেপির পুরনো কর্মী নন্দিতা ভট্টাচার্য ও রুমা সোনার দে-র তোলা বিভিন্ন অভিযোগ এবং কুৎসা রটনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি…

Read More

গণতন্ত্র বাঁচানোর ডাক, সিদ্ধান্তে অনড় ১৫ বিক্ষুব্ধ নির্দল প্রার্থী

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ‘গণতন্ত্র বাঁচাও’—এই ডাক দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্ত স্পষ্ট করলেন শাসকদলের ১৫ জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। বৃহস্পতিবার শিলচরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করে তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিক সম্মেলনে সদ্য বিজেপি থেকে বহিষ্কৃত প্রসেনজিৎ দেব-সহ একাধিক নির্দল প্রার্থী উপস্থিত…

Read More

প্রচারের শেষ দিনে বিজেপি, কংগ্রেস ও নির্দল প্রার্থীদের মিছিলে সরগরম শিলচর

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের প্রচারপর্বের আজ শেষ দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া হয়ে মাঠে নামলেন বিজেপি, কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও। সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের মিছিল, স্লোগান, পথসভা ও জনসংযোগে সরগরম হয়ে ওঠে শিলচরের রাজপথ। প্রার্থীদের সমর্থনে কোথাও ঢাক-ঢোল, কোথাও মাইক, আবার কোথাও দলীয় পতাকা…

Read More

পুর নিগম নির্বাচন : প্রচারের শেষ দিনে বিজেপির বিশাল পদযাত্রা কৌশিকের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার শহরে জোরদার প্রচার চালাল বিজেপি। এদিন ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কুলদীপ চৌধুরীর নেতৃত্বে এবং মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে চেংকুড়ি রোড এলাকা থেকে একটি বিশাল পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় বিজেপির শত শত কর্মী-সমর্থক অংশ নেন। দলীয় পতাকা…

Read More

১৭ নম্বর ওয়ার্ডে আতাউরের সমর্থনে পরিমলের নির্বাচনী জনসভা

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী আতাউর রহমান লস্করের সমর্থনে আয়োজিত হল দু’টি নির্বাচনী জনসভা। সভাগুলিতে উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রামনগরসহ ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত সভাগুলিতে স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট নাগরিক এবং দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। তাঁদের…

Read More

শিলচর পুরনিগম নির্বাচন : ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানার সমর্থনে সভা

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর দিয়েছে কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা বড়ভূইয়ার সমর্থনে আয়োজিত হয় এক নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, ড. অমিত কালোয়ার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। সভায় হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক জুবের এনাম মজুমদারের উপস্থিত থাকার কথা থাকলেও…

Read More

দলের ভিত দুর্বল, ভোটের তিন দিন আগেই বিজেপিতে কংগ্রেস প্রার্থী তাপস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ভোটের আর মাত্র তিন দিন বাকি। তার আগেই দলবদল করলেন শিলচর পুর নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তাপস দাস। তাঁর বিজেপিতে যোগদানের ঘটনায় ১৮ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বুধবার বিজেপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তাপস দাস। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি…

Read More