রাধামাধব কলেজ ছাত্র সংসদ গঠিত, সভাপতি রুহিনী, সম্পাদক দীপাঞ্জয়
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ২০২৬-২৭ শিক্ষাবর্ষের রাধামাধব কলেজ ছাত্র সংসদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের সকল স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে নবনির্বাচিত পদাধিকারীরা শপথ গ্রহণ করেন। পঞ্চম সেমিস্টারের কলা বিভাগের ছাত্রী রুহিনী গোস্বামী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সেমিস্টারের কলা বিভাগের ছাত্রী পিউ দাস সহ-সভাপতি নির্বাচিত হন। তৃতীয় সেমিস্টারের কলা…
