দীপাবলির আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা, বাজি বিস্ফোরণে মৃত্যু ১৪ বছরের কিশোরের

১০ নভেম্বর : আলোর উৎসব দীপাবলির আনন্দ-উল্লাসের মধ্যেই পঞ্জাবে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাজ্যের লুধিয়ানা জেলার আকালগড় গ্রামে রবিবার রাতে বাজি ফাটানোর সময় হওয়া বিস্ফোরণে প্রাণ হারাল এক ১৪ বছরের কিশোর। মৃত কিশোরকে নবম শ্রেণির ছাত্র সাকেত মিত্তাল ওরফে গগন বলে শনাক্ত করা হয়েছে। ​জানা গেছে, সাকেতের কাকা রাজ কুমার মিত্তালের নবনির্মিত বাড়িতে আয়োজিত…

Read More

প্রার্থী তালিকা প্রকাশের পরেই ধাক্কা আপ শিবিরে, দল ছাড়লেন দুই বিধায়ক

১ নভেম্বর : শনিবারই প্রকাশিত হয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি (AAP)-র প্রথম প্রার্থী তালিকা। তার পরের দিনেই বড় ধাক্কা খেল পাঞ্জাবের শাসক দল। পদত্যাগ করলেন আম আদমি পার্টির দুই বিধায়ক। শুধু মাত্র বিধানসভা থেকেই নয়, আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌড়ামাজরা।  সানৌর আসনের বিধায়ক ছিলেন…

Read More

মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে রেখে মোটা অঙ্কের জরিমানা, দাবি আম আদমি পার্টির

২১ অক্টোবর : দিল্লি বিমানবন্দরে তিন ঘন্টা ‘আটকে’ রাখা হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। শুধু মাত্র আটকে রাখা নয়, তাঁকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। এরই পাশাপাশি ভগবন্ত মানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেওয়া হয়েছে বলেও দাবি আম আদমি পার্টির। যদিও কী কারণে এই জরিমানা করা হয়েছে তা…

Read More

স্বামীকে খুন করে দেহ ড্রামে, মুসকান ও তার প্রেমিককে ফাঁসির সাজা শোনাল আদালত

১৪ অক্টোবর : মীরাটের মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতের হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শোনাল জেলা আদালত। ১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যদানের পর সপ্তাহদুয়েক আগে মুসকান-সাহিলকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। অবশেষে বুধবার হল সাজা ঘোষণা। অভিযোগ, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লার সহযোগিতায় সৌরভকে খুন করে…

Read More

ওষুধের দোকানে অবৈধ মাদক বিক্রি, প্রতিবাদ করায় গুলি করে খুন

১৩ অক্টোবর : পঞ্জাবের (Punjab) মানসা জেলায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওষুধের দোকানে অবৈধ মাদক বিক্রির প্রতিবাদ করায় এক মাদকবিরোধী কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। ফেসবুক লাইভ চলাকালীনই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা পুরো রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য এবং রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, দোকানদারের হাতে একটি পিস্তল রয়েছে…

Read More

ছাত্রীকে ‘গণধর্ষণ’-এর অভিযোগে  ধুন্ধুমার কাণ্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে!

২৭ সেপ্টেম্বর : শনিবার গভীর রাতে পঞ্জাবের ফাগওয়ারা সংলগ্ন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়াল তীব্র উত্তেজনা। এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রীদের হস্টেলের সামনে এসে জমায়েত হন প্রায় দুই হাজার ক্ষুব্ধ পড়ুয়া। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় এবং আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক ভাঙচুর চালান। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভবনের জানলার কাঁচ ও শ্রেণিকক্ষের বিভিন্ন আসবাবপত্র…

Read More

পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ রাঘব চাড্ডার নাম, ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ

৩ সেপ্টেম্বর : পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় প্রকাশিত খসড়া তালিকায় তাঁর নামের পাশে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও পঞ্জাবের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। রাঘব চাড্ডা অভিযোগ করেছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।…

Read More

ইডি-র হাতে গ্রেফতার পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা

৯ মে : পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ১০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় চলমান তদন্তের সূত্রে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইডি সূত্রে জানা গেছে, দিল্লি, গুরুগ্রাম ও চণ্ডীগড়ে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে হেফাজতে নেওয়া হয়। চণ্ডীগড়ে তাঁর…

Read More

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অধিবেশনে যোগদানের অভিযোগ

১ মে : শ্রমিক দিবস উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে পঞ্জাব বিধানসভায়। ভরা অধিবেশনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় উপস্থিত হয়েছেন—এমনই গুরুতর অভিযোগ তুলেছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল। শুক্রবার অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়েই শুরু থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের পর। কংগ্রেসের…

Read More