আশাকর্মী ও সুপারভাইজারদের সেবামূলক কাজের প্রশংসা পরিমলের
সোনাইতে সেবা সংকল্প অভিযানে ব্যাপক সাড়া আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সোনাইতে সেবা সংকল্প অভিযানে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মাল্টিপারপাস হলে সেবা সংকল্প অভিযান অনুষ্ঠানে ছিল আনন্দ উল্লাস। এতে সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা কর্মী ও সুপারভাইজারদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।…
