মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ কমলাক্ষের
শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : দুর্গাপুজোর প্রাক্কালে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হলেন কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার ৫০০ জন উপভোক্তা। উৎসবের আবহে সরকারের এই আর্থিক সহায়তা স্বাভাবিকভাবেই উপভোক্তাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। মঙ্গলবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের হিলাড়া সাদ্ভাবনা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী…
