বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্তের ৩০ বছরের সশ্রম কারাদণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : মেঘালয়ের ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস জেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতনের অপরাধে প্রদীপ নংবসাপ নামে এক ব্যক্তিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

নংস্টোইনের ওয়েস্ট খাসি হিলসের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে পকসো আইনের ৫(কে), ৫(এল) ও ৫(এন) ধারায় দোষী সাব্যস্ত করে ৬ নম্বর ধারায় এই সাজা ঘোষণা করে।
জানা গেছে, ২০২৫ সালের ৭ জানুয়ারি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাইরাং থানায় ০৪(০১)২০২৫ নম্বরে একটি মামলা রুজু করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে তিনটি পৃথক ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে যৌন নির্যাতন করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে। নির্যাতিতা ও অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়েছে।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলসের পুলিশ সুপার। তিনি বলেন, নারী ও শিশুদের সুরক্ষায় জেলা পুলিশের অঙ্গীকারের প্রতিফলন এই রায়। কার্যকর তদন্তের মাধ্যমে এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *