ইয়াবা, পিস্তল, এয়ারগান, নগদ অর্থ সহ মহিলা আটক জোড়খালে

Spread the news

কে এ লস্কর, লক্ষীপু।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত জোড়খাল ফরেস্ট ভিলেজে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১৪ লক্ষ ৯০ হাজার টাকা এবং একটি ৩২ এম পিস্তল উদ্ধার করেছে ৩৮ আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ বাহিনী। ৩৮ আসাম রাইফেল এবং কাছাড় পুলিশের লক্ষীপুর সমজেলার পুলিশ সুপার পৃথ্বিরাজ রাজখোয়ার নেতৃত্বে চলা অভিযানে বিরাট সাফল্য।

কচুদরম থানার অন্তর্গত জোড়খাল ফরেস্ট ভিলেজের এক বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট দুইটি প্লাস্টিকের বাক্সে লুকিয়ে রাখা প্রায় ২৩ গ্রাম হেরোইন, একটি ৩২ এমএম পিস্তল, এবং একটি এয়ারগান সহ নগদ ১৪ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করে অভিযানকারী বাহিনী। সঙ্গে আটক করা হয় এক মহিলাকে। বর্তমানে মহিলার বিরুদ্ধে একটি এনডিপিএস এ্যক্টে মামলা-নথিভুক্ত করে অধিক তদন্ত চালাচ্ছে কাছাড় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *