ছোটমামদার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ রকনালা থেকে উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : লক্ষীপুর কেন্দ্রের ছোটমামদার নিখোঁজ রাজু দাসের মৃতদেহ গোঁসাইনগর কালাপুলের কাছে রকনালা থেকে উদ্ধার হল। রবিবার সকালে নালায় তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় লক্ষীপুর থানায়। ওসি শঙ্কর দয়াল পুলিশ বাহিনী নিয়ে ঘটনা স্থলে পৌছান।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিক্যালের মর্গে। বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। স্থানীয় শ্মশানে মৃতদেহ অন্তিম সৎকার করা হয়।

বছর ৪৮ এর রাজু দাস হলেন ছোটমামদা জিপি সভাপতি রাজেশ দাসের বড় ভাই। তিনি শনিবার সকাল থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা দিনভর এমন কি রাতের বেলাও তার খোঁজ করেন পাড়া প্রতিবেশী সহ আত্মীয়দের বাড়িতে খোঁজ নেন। তবে কোন সন্ধান পাননি। সকালে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।

তিনি রেখে গেছেন মা এবং স্ত্রী সহ সাত ভাই ও দুই বোন। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কারণ জানা যাবে বলে লক্ষীপুর থানার ওসি শঙ্কর দয়াল জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *