পরকীয়ার অভিযোগে বিবাহিত ব্যক্তি আটক, উত্তেজনা এলাকায়
বরাক তরঙ্গ, ২৬ জুন : হাজোর ভোমারবড়ি গ্রামে এক বিবাহিত ব্যক্তিকে পরকীয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দারা আটক করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের নাম আনন্দ মালাকার। তিনি হাজোর সাতদলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, স্বামী-অনুপস্থিত এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে ওই মহিলার বাড়িতে অবস্থানকালে…
