বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম শংকরজ্যোতি বৈশ্য। সে কামরূপের দলিবাড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া।
জানা গেছে, শনিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে গিয়েছিল শংকরজ্যোতি। এরপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।
নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। নদীর বুকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত ছাত্রটির সন্ধান মেলেনি বলে জানা গেছে।




